সমাজসেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪-DSS Job Circular 2024 - Job-circular

শিরোনামঃ

Monday, April 15, 2024

সমাজসেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪-DSS Job Circular 2024

 চাকরির বর্ণনা : সমাজসেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ (DSS Job Circular 2024) প্রকাশিত হয়েছে। www.dss.gov.bd ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে ২৯ মার্চ ২০২৪ তারিখে। প্রতিষ্ঠানটিতে ৩২ টি পদে মােট ৩৪৯ জন লােক নিয়ােগ দেওয়া হবে। সমাজসেবা অধিদপ্তর সার্কুলার ২০২৪ আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পাবেন, আবেদন শুরু হয়েছে।

এই পােস্টের মাধ্যমে আমরা সমাজসেবা অধিদপ্তর (ডিএসএস) নিয়োগ ২০২৪ সার্কুলারটির আবেদন যোগ্যতা, অনলাইনে আবেদন ফরম পূরণ করার নিয়ম, নিয়োগ পরীক্ষা, পরীক্ষার তারিখ, ফলাফল এবং প্রবেশপত্র ডাউনলোড ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানবাে। তাহলে চলুন Department of Social Services (DSS) Job Circular 2024-এর আলােকে বিস্তারিত জেনে আসি।



আপনি কি সমাজসেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজছেন? যদি খুঁজে থাকেন তাহলে আপনি সঠিক ওয়েব সাইটে প্রবেশ করেছেন । আমরা এই সাইটে নিয়মিত চলমান সমাজসেবা অধিদপ্তর (ডিএসএস) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি। তাই আপনি যদি ডিএসএস নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করে পারেন। এখানে নতুন সকল প্রকার চাকরির খবর পাবেন সবার আগে এক সাথে। সকল নিয়োগ পরীক্ষার সময়-সূচি প্রকাশিত হয়। তাই সবার আগে আপডেট পেতে ভিজিট করুন : Job Circuler

সমাজসেবা অধিদপ্তর চাকরির বিজ্ঞপ্তি ২০২৪
এক নজরে ডিএসএস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
প্রতিষ্ঠানের নাম:সমাজসেবা অধিদপ্তর
নিয়োগ প্রকাশের তারিখ:২৯ মার্চ ২০২৪
পদের সংখ্যা:৩৪৯ জন
বয়সসীমা:১৮-৩০ বছর
শিক্ষাগত যোগ্যতা:৮ম/এসএসসি/এইচএসসি/স্নাতক পাশ
চাকরির ধরন:সরকারি
অফিসিয়াল ওয়েব সাইট:www.dss.gov.bd
আবেদনের শুরু তারিখ:আবেদন শুরু হয়েছে
আবেদনের শেষ তারিখ:২১ এপ্রিল ২০২৪
আবেদনের মাধ্যম:সরাসরি সাক্ষাৎকার
নিয়োগ প্রকাশের সূত্র:অফিসিয়াল ওয়েবসাইট
আবেদনের ঠিকানা:http://dss.teletalk.com.bd/

সমাজসেবা অধিদপ্তর বাংলাদেশ সরকারের একটি অধিদপ্তর। ১৯৬১ সালে সমাজসেবা অধিদপ্তরপ্রতিষ্ঠিত (Department of Social Services) বাংলাদেশ সরকারের একটি অধিদপ্তর। এটি মূলত কল্যাণমূলক ও সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করে থাকে। বর্তমান সময়ে অন্যান্য সরকারি চাকরির মধ্যে সমাজসেবা অধিদপ্তর চাকরিটি অন্যতম। ডিএসএস চাকরি করার মাধ্যমে আপনি আপনার একটি সুন্দর ভবিষ্যৎ গড়তে পারেন। সমাজসেবা অধিদপ্তর (ডিএসএস) বিভিন্ন সময় বিভিন্ন ক্যাটাগরিতে অসংখ্য জনবল নিয়োগের উদ্দেশ্যে জব সার্কুলার প্রকাশ করে থাকে।

সমাজসেবা অধিদপ্তর নিয়োগ ২০২৪ সার্কুলার

বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি চাকরির খবর আমরা আমাদের ওয়েবসাইটে প্রকাশ করে থাকি এবং সকল প্রকার চাকরির খবর সম্পর্কে বিস্তারিত আলোচনা করে থাকি। এই পোস্টের মাধ্যমে সমাজসেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আপনি যদি ডিএসএস চাকরির বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে আগ্রহী হন তাহলে পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ে দেখতে পারেন। সমাজসেবা অধিদপ্তর (ডিএসএস) চাকরির বিজ্ঞপ্তি এ উল্লিখিত শূন্যপদ সম্পর্কিত সকল তথ্য নিচে উল্লেখ করা হলো-

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরে ৩২ ক্যাটাগরির পদে ৩৪৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: প্রধান সহকারী
পদসংখ্যা: ১৮ (স্থায়ী রাজস্ব)
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণির ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার চালনায় প্রশিক্ষণ প্রাপ্ত। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য ।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

পদের নাম: কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৪ (অস্থায়ী রাজস্ব)
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিচিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

পদের নাম: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ২ (স্থায়ী রাজস্ব)
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং সাঁটলিপিতে প্রতি মিনিটে বাংলায় ৫০ শব্দ ও ইংরেজিতে ৮০ শব্দের গতিসম্পন্ন হতে হবে; কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতিসম্পন্ন হতে হবে।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

পদের নাম: ইনস্ট্রাক্টর
পদসংখ্যা: ২ (স্থায়ী রাজস্ব)
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় বিভাগে স্নাতক ডিগ্রি। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার বিষয়ে ডিপ্লোমা।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

পদের নাম: ইনস্ট্রাক্টর ফর ট্রেড কোর্স
পদসংখ্যা: ৩ (স্থায়ী রাজস্ব)
শিক্ষাগত যোগ্যতা: দ্বিতীয় বিভাগে এইচএসসি বা সমমান পাশ।
অন্যান্য যোগ্যতা: স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে ওয়েল্ডিং, জেনারেল কিটিং, ব্রিকলেরিং, স্ক্রিন প্রিন্টিং, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, রেডিও, টেলিভিশন, ব্রয়লার অ্যান্ড লাইভস্টক, সেলাই, বেতের কাজ অথবা পাটের কাজে প্রশিক্ষণ থাকতে হবে।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

পদের নাম: স্টেরিও টাইপিং মেশিন অপারেটর
পদসংখ্যা: ১ (স্থায়ী রাজস্ব)
শিক্ষাগত যোগ্যতা: দ্বিতীয় বিভাগে এইচএসসি বা সমমান পাশ ৷
অন্যান্য যোগ্যতা: ব্রেইল পদ্ধতিতে ইংরেজি ও বাংলায় স্টেরিও টাইপিং মেশিন পরিচালনার বাস্তব কর্ম অভিজ্ঞতা।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১ (স্থায়ী রাজস্ব)
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ ও বাংলায় ৪৫ শব্দ; কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ থাকতে হবে।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

পদের নাম: ফিল্ড সুপারভাইজার
পদসংখ্যা: ২০ (স্থায়ী রাজস্ব)
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার চালনায় প্রশিক্ষণপ্রাপ্ত।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

পদের নাম: গ্র্যাজুয়েট টিচার
পদসংখ্যা: ১৪ (স্থায়ী রাজস্ব)
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি। তবে ব্যাচেলর অব এডুকেশন (বিএড) ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে ।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ৫৭ (স্থায়ী রাজস্ব)
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাশ ।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর
পদসংখ্যা: ৩১ (অস্থায়ী রাজস্ব)
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাশ ।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

পদের নাম: হিসাব সহকারী
পদসংখ্যা: ৮ (স্থায়ী রাজস্ব)
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিষয়ে অন্যূন দ্বিতীয় বিভাগে এইচএসসি বা সমমান পাশ।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড -১৬)

পদের নাম: স্টোরকিপার
পদসংখ্যা: ৪ (অস্থায়ী রাজস্ব)
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিষয়ে অন্যূন দ্বিতীয় বিভাগে এইচএসসি বা সমমান
পাশ।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

পদের নাম: টেলিফোন অপারেটর
পদসংখ্যা: ১ (স্থায়ী রাজস্ব)
শিক্ষাগত যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগে এইচএসসি বা সমমান পাশ
অন্যান্য যোগ্যতা: টেলিফোনের পিএবিএক্স সিস্টেম অপারেটিংয়ে কাজের অভিজ্ঞতা।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড -১৬)

পদের নাম: বেঞ্চ সহকারী
পদসংখ্যা: ১ (স্থায়ী রাজস্ব)
শিক্ষাগত যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগে এইচএসসি বা সমমান পাশ। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড -১৬)

পদের নাম: নার্স
পদসংখ্যা: ৪ (অস্থায়ী রাজস্ব)
শিক্ষাগত যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগে এসএসসি বা সমমান পাশ।
অন্যান্য যোগ্যতা: কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নার্সিং বা ফার্মাসিস্ট সনদ থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড -১৬)

পদের নাম: কম্পাউন্ডার
পদসংখ্যা: ৩২ (স্থায়ী রাজস্ব)
শিক্ষাগত যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগে এইচএসসি বা সমমান পাশ।
অন্যান্য যোগ্যতা: কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পাউন্ডারশিপ বা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বিষয়ে সার্টিফিকেট থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড -১৬)

পদের নাম: গাড়িচালক
পদসংখ্যা: ২ (অস্থায়ী রাজস্ব)
শিক্ষাগত যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাশ।
অন্যান্য যোগ্যতা: হালকা গাড়ি চালনার বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে
হবে। অভিজ্ঞতাসম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে ।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড -১৬)

পদের নাম: ফটোকপি অপারেটর
পদসংখ্যা: ২ (স্থায়ী রাজস্ব)
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাশ।
অন্যান্য যোগ্যতা: ফটোকপি মেশিন চালনার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)

পদের নাম: কারিগরি প্রশিক্ষক (উপজেলা)
পদসংখ্যা: ১১ (স্থায়ী রাজস্ব)
শিক্ষাগত যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগে এসএসসি বা সমমান পাশ।
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ছয় মাস মেয়াদি ট্রেড কোর্স সনদ থাকতে হবে। তবে কম্পিউটার চালনায় পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড -১৮)

পদের নাম: হেল পার
পদসংখ্যা: ২ (স্থায়ী রাজস্ব)
শিক্ষাগত যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগে এসএসসি বা সমমান পাশ ।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

পদের নাম: ফিডার অ্যাটেনডেন্ট
পদসংখ্যা: ১ (স্থায়ী রাজস্ব)
শিক্ষাগত যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগে এসএসসি বা সমমান পাশ।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

পদের নাম: আয়া
পদসংখ্যা: ৫ (অস্থায়ী রাজস্ব)
শিক্ষাগত যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগে এসএসসি বা সমমান পাশ ।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

পদের নাম: অ্যাটেনডেন্ট
পদসংখ্যা: ২ (স্থায়ী রাজস্ব)
শিক্ষাগত যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগে এসএসসি বা সমমান পাশ।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

পদের নাম: দারোয়ান
পদসংখ্যা: ৪ (স্থায়ী রাজস্ব)
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাশ।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

পদের নাম: নিরাপত্তা প্রহরী
পদসংখ্যা: ১৫ (স্থায়ী রাজস্ব)
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাশ। সুঠাম দেহ ও সুস্বাস্থ্যের অধিকারী। আনসার
ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণ প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

পদের নাম: বাবুর্চি
পদসংখ্যা: ২০ (স্থায়ী রাজস্ব)
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাশ।
অন্যান্য যোগ্যতা: কুকিংয়ে অন্যূন দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

পদের নাম: সহকারী বাবুর্চি
পদসংখ্যা: ২ (স্থায়ী রাজস্ব)
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাশ ৷
অন্যান্য যোগ্যতা: কুকিংয়ে অন্যূন দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

পদের নাম: মালি
পদসংখ্যা: ১ (স্থায়ী রাজস্ব )
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাশ।
অন্যান্য যোগ্যতা: মালির কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী
পদসংখ্যা: ৪ (অস্থায়ী রাজস্ব)
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাশ।
অন্যান্য যোগ্যতা: সুইপার সম্প্রদায়ের প্রার্থীদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ৬৭ (স্থায়ী রাজস্ব)
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাশ।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

পদের নাম: বার্তাবাহক
পদসংখ্যা: ৮ (স্থায়ী রাজস্ব)
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাশ।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

সমাজসেবা অধিদপ্তর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
সমাজসেবা অধিদপ্তর নিয়োগে আবেদন করার পদ্ধতিঃ

আপনি যদি সমাজসেবা অধিদপ্তর (ডিএসএস) নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে http://dss.teletalk.com.bd/ মাধ্যমে আবেদন করুন, আবেদনের লিংক নিচে আবেদন করুন বাটনে দেয়া আছে ওখানে ক্লিক করুন।

আবেদনের শুরু সময় : আবেদন শুরু হয়েছে।
আবেদনের শেষ সময় : ২১ এপ্রিল ২০২৪ তারিখ বিকেল ০৫ টা পর্যন্ত আবেদন করা যাবে।

উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

আবেদন করতে নিচের বাটনে ক্লিক করুন

বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন :

সমাজসেবা অধিদপ্তর (ডিএসএস) নতুন জব সার্কুলার

সমাজসেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তির অফিশিয়াল নোটিশের ইমেজ ও পিডিএফ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। আমরা এই পোস্টিতে সমাজসেবা অধিদপ্তর (ডিএসএস) চাকরির বিজ্ঞপ্তি ২০২৪ -এর পিডিএফ ফাইল সংযুক্ত করেছি। এছাড়াও, আপনি চাইলে নীচে থেকে ডিএসএস চাকরির ইমেজ বা পিডিএফ ডাউনলোড করে নিজের কাছে সংরক্ষন করে রাখতে পারেন।




(সূত্র: অফিসিয়াল ওয়েবসাইট ২৯ মার্চ ২০২৪)

Somaj Seba Odhidoptor Job Circular

সমাজসেবা অধিদপ্তর (ডিএসএস) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ PDF আকারে Download করতে নিচের ডাউনলোড বাটন প্রেস করুন।

No comments:

Post a Comment