বর্ডার গার্ড বাংলাদেশ এ ১০২তম ব্যাচে সিপাহী (জিডি) পদে পুরুষ ও মহিলা প্রার্থী ভর্তির বিজ্ঞপ্তি। - Job-circular

শিরোনামঃ

Friday, March 15, 2024

বর্ডার গার্ড বাংলাদেশ এ ১০২তম ব্যাচে সিপাহী (জিডি) পদে পুরুষ ও মহিলা প্রার্থী ভর্তির বিজ্ঞপ্তি।

 বর্ডার গার্ড বাংলাদেশ এ ১০২তম ব্যাচে সিপাহী (জিডি) পদে পুরুষ ও মহিলা প্রার্থী ভর্তির বিজ্ঞপ্তি।


Border Guard Bangladesh (BGB) 102th batch soldier (GD) Recruitment Circular 2024

BGB Job Circular 2024: সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) ১০২ তম ব্যাচে সিপাহী (জিডি) পদে পুরুষ ও মহিলা প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন শুরু হবে ১৫ মার্চ ২০২৪ তারিখ সকাল ১০ টা থেকে এবং চলবে ২৪ মার্চ ২০২৪ তারিখ পর্যন্ত।

BGB Job Circular 102 Batch

আবেদনের যোগ্যতা:
এইচএসসি পাশ পুরুষ ও নারী উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। এসএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৩.০০ এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ কমপক্ষে ২.৫০ পেতে হবে।

পুরুষ প্রার্থীদের উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, ওজন ৪৯.৮৯৫ কেজি বা ১১০ পাউন্ড, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি থেকে এবং স্ফীত অবস্থায় ৩৪ ইঞ্চি হতে হবে।

মহিলা প্রার্থীদের উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, ওজন ৪৭.১৭৩ কেজি বা ১০৪ পাউন্ড, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় ৩০ ইঞ্চি হতে হবে।

উপজাতীয় পুরুষ প্রার্থীদের উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৪৭.১৭৩ কেজি বা ১০৪ পাউন্ড, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি থাকতে হবে। উপজাতীয় মহিলা প্রার্থীদের উচ্চতা ৫ ফুট, ওজন ৪৩.৫৪৪ কেজি বা ৯৬ পাউন্ড হতে হবে।

১৪ জুলাই ২০২৪ তারিখে প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে। দৃষ্টিশক্তি ৬/৬ থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে।

রেজিস্ট্রেশনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের অনলাইনে https://joinbordergurd.bgb.gov.bd এই ওয়েবসাইটের মাধমে আবেদন করতে হবে।

আবেদন শুরুর সময়: ১৫ মার্চ ২০২৪ তারিখ সকাল ১০:০০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময়: ২৪ মার্চ ২০২৪ তারিখ রাত ১২:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।

Apply

বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন:




No comments:

Post a Comment